আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহীরা ১৬ পুলিশ সদস্যকে হত্যা এবং এদের ৮ জনের শিরোচ্ছেদ করেছে। বুধবার সরকারি কর্মকর্তারা এ খবর জানান। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী আগামী ১৪ জুন অনুষ্ঠেয় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের নিরাপত্তার প্রস্তুতি গ্রহণকালে এ ঘটনা ঘটে। জাবুল প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রসুলইয়ার এএফপিকে বলেন, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে গ্রামবাসীরা স্থানীয় আট পুলিশ সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করে। দুদিন আগে জঙ্গিরা পুলিশের এক গাড়ি বহরে হামলা চালিয়ে এ পুলিশ সদস্যদের ছিনিয়ে নিয়েছিল। তিনি বলেন, ‘তাদের লাশ নওবাহার জেলায় পাওয়া গেছে। আমরা লাশগুলো প্রাদেশিক রাজধানী কালাতে আনতে মুরব্বিদের পাঠিয়েছি।’ তিনি আরো বলেন, মঙ্গলবারই এদের শিরোচ্ছেদ করা হয় এবং এর পরপরই লাশগুলো পাওয়া যায়। জাবুলের পুলিশ প্রধান গোলাম জিলানী বলেন, পুলিশ সদস্যদের প্রথমে গুলি করে হত্যা করা হয় এবং পরে তাদের শিরোচ্ছেদ করা হয়। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তালেবানদের মন্তব্য পাওয়া যায়নি। এদিকে, উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর গুল মোহাম্মদ বেদার জানান, প্রদেশের কয়েকটি নিরাপত্তা চৌকিতে তালেবান যোদ্ধাদের ঝটিকা হামলায় মঙ্গলবার অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছে। তিনি বলেন, ‘তালেবানরা আশপাশের পাহাড় থেকে রকেট ও ক্ষুদ্র অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গুলি ফুরিয়ে যাওয়ার পর আট পুলিশ সদস্য নিহত হন।’ তিনি আরো বলেন, আমরা ইয়ামগান জেলায় এখনো অবস্থানরত প্রায় ৪০ পুলিশ সদস্যকে সহায়তার জন্য অতিরিক্ত পুলিশ ও গুলি পাঠিয়েছি। প্রাদেশিক পুলিশের উপ-প্রধান আব্দুল কাদির সৈয়দ হামলার কথা নিশ্চিত করে বলেন, এ সময় ১৩ তালেবান সদস্যও নিহত হয়েছে। তালেবানরা এ হামলার দায় স্বীকার করে তারা প্রত্যন্ত জেলাটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে দাবি করেছে। সূত্র: এএফপি। [b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আফগানিস্তানে ২৪ ঘণ্টায় ১৬ পুলিশ হত্যা
আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে বিদ্রোহীরা ১৬ পুলিশ সদস্যকে হত্যা এবং এদের ৮ জনের শিরোচ্ছেদ করেছে। বুধবার সরকারি কর্মকর্তারা এ খবর জানান। আফগানিস্তানের নিরাপত্তা
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজায় ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়।
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট। আপাতত দৃষ্টিতে জয়ের পাল্লাটা বাংলাদেশেরই ভারী ছিল। খানিক বিরতি দিয়ে আফগানিস্তানের উইকেট তুলে নেন বাংলাদেশের বোলাররা। কিন্তু প্রতিটি উইকেটেই জুটি গড়েন ওপেনার সেদিকুল্লাহ আতাল। অতঃপর তাইজুলের ঘূর্ণিতে পরাস্থ হন তিনি। সেই মুহূর্তে মনে হচ্ছিলো জিতেই যাবে টাইগাররা! কিন্তু একের পর এক মিসের কারণে জয় হাতছাড়া হয় শান্তদের। অন্যদিকে ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে আফগানরা।
হাসানের হ্যাটট্রিক, রহমতের সেঞ্চুরি, আফগানিস্তান অলআউট ২৪০ রানে
আবুধাবি টেস্টে ঘটনাবহুল প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
রহমত শাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনটি বেশ নাটকীয়তা ও লড়াইয়ে ভরপুর ছিল। প্রথম দিনে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও, দ্বিতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। গরম ও আর্দ্রতার কঠিন কন্ডিশনে দুই দলেরই খেলোয়াড়েরা দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছেন।
আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ম্যাচটির।
















