ফিলিস্তিনের বেথেলহাম ও আল-খলিল এলাকায় ফিলিস্তিনিদের ৯৮৮ একর জমি বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে।
পশ্চিম তীরের সুরিফের সিটি কাউন্সিলের প্রধান মুহাম্মদ লফি রোববার বলেছেন, ইসরাইলিরা ফিলিস্তিনিদের নতুন এলাকা দখলের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।
এমন সময় এ সিদ্ধান্ত নেয়া হলো যখন ফিলিস্তিনিরা সেখানকার বাগানগুলো থেকে জয়তুন ফল তোলার প্রস্তুতি নিচ্ছে।
সামরিক আদালতে এ বিষয়ে প্রতিবাদ জানাতে ফিলিস্তিনিদেরকে ৪৫ দিন সময় দিয়েছে দখলদার কর্তৃপক্ষ। কিন্তু জমির মালিকেরা বলছেন, প্রতিবাদ জানানোর সুযোগ রাখার কথা বলা হচ্ছে, কিন্তু তারা নিশ্চিত যে প্রতিবাদে কোন কাজ হবে না।
গত জুনে তিন ইসরাইলি তরুণকে অপহরণের প্রতিশোধ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।





