বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া আকাশকুশুম বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতায় প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় অবশ্য গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করতে বলা হলে তিনি বলেন, একটি ধনী, পুষ্টিসমৃদ্ধ শিশুর (গুজরাট) সঙ্গে একটি গরিব, অপুষ্ট শিশুর (পশ্চিমবঙ্গ) তুলনা ছাড়া আর কিছুই নয়।
মমতা বলেন, ‘নির্বাচনের পরে কেন্দ্রীয় যুক্ত সরকার গঠিত হবে। ফলে মোদির রাজ্যের সঙ্গে আমার রাজ্যের তুলনা না করলেও চলে।’
এক প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘বাটি হাতে পশ্চিমবঙ্গের ভিক্ষা করার প্রয়োজন নেই। আমাদের যা পাওনা তাই দিলে চলবে। হোক বরাদ্দের বিষয়টি নতুন নয়। ২০০৯ সালের নির্বাচনের সময় ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) পশ্চিমবঙ্গের ঋণের বোঝা টেনে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা তা রাখেনি।’
তবে ভবিষ্যৎ সরকার প্রসঙ্গে তিনি শেষ পর্যন্ত বলেন, জোট সরকারই গঠিত হবে। এর বাইরে আপাতত কিছু দেখা যাচ্ছে না।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]