ইহুদিবাদী ইসরাইলের পুরো অংশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এ কথা জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি।
তিনি বলেন, ইরানের উত্তর ও দক্ষিণে যেসব ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে সেগুলো পুরো ইসরাইলে আঘাত হানার ক্ষমতা রাখে।
জেনারেল জাফারি বলেন- শত্রুরা জানে যে, ইরান এ অঞ্চলের বড় শক্তিতে পরিণত হয়েছে তারপরও তারা ইরানের সঙ্গে শত্রুতা বন্ধ করবে না।
মধ্যপ্রাচ্যে যখন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল-কে কেন্দ্র করে নানা সংকট চলছে এবং ইসরাইল ও সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ দৃশ্যত একই জোটে অবস্থান নিয়েছে তখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার এ কথা বললেন।
সাম্প্রতিক বছরগুলো ইরান সামরিক খাতে ব্যাপক উন্নতি করেছে। এর মধ্যে রয়েছে নিজেদের তৈরি খালিজ-ই ফার্স, মেহরাব, রা’দ, কাদের, নূর এবং জাফার ক্ষেপণাস্ত্র।
এছাড়া, নানা ধরনের যুদ্ধবিমান, সাবমেরিন ও সামরিক যান রয়েছে। তবে ইরানের সামরিক শক্তি প্রতিবেশি দেশগুলোর জন্য হুমকি নয় বলে বার বার আশ্বস্ত করে আসছে তেহরান। রেডিও তেহরান
ইআর





