আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
রোববার (০১ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র বলেন, বাংলাদেশের পর ইন্দোনেশিয়া সফরে যাবেন জারিফ। বাংলাদেশ সফরকালে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্মেলনে অংশ নেবেন ও ভাষণ দেবেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন বলে কথা রয়েছে।
ইন্দোনেশিয়া সফরেও তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি এশিয়ার তিনটি গুরুত্বপূর্ণ দেশ চীন, জাপান ও মালয়েশিয়া সফর করেছেন। আজ তিনি রাশিয়া সফরে গেছেন।
দুই মুসলিম দেশ বাংলাদেশ ও ইরানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এইসব তথ্য জানিয়েছে ভিত্তিক সংবাদ মাধ্যম পার্সটুডে।
এমবি





