তিন দিনের সফরে ঢাকায় আসছেন ওআইসি মহাসচিব আইয়াদ বিন আমিন মাদানি। এসফরে তিনি সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

সূত্র জানায়, আগস্টের তৃতীয় সপ্তাহে তার ঢাকা সফরের কথা আছে। তবে তার সফরের বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি।

এ সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাতের সময় চাওয়া হয়েছে।

এর আগে গত বছরের জানুয়ারিতে ঢাকা সফরে আসেন আইয়াদ বিন আমিন মাদানি। সে সময়ে ঢাকার পাশাপাশি গাজীপুরের কয়েকটি স্থান পরিদর্শন করেন তিনি। রাজধানীতে একটি বৌদ্ধমন্দিরেও সময় কাটান মাদানি।

এআই