চীনে সড়ক দুর্ঘটনায় ৪৪ পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন। তাদের অবস্থা আশংকাজনক নয়। দেশটির বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, চীনের দক্ষিণপশ্চিমে অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে ৫৫ সিটের পর্যটকবাহী একটি বাসের সঙ্গে একটি পিকআপ ট্রাক ও জীপের সংঘর্ষ হয়। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৪৪ জন পর্যটক নিহত হন।
বাসটিতে ৫০ জন পর্যটক ছিলেন। আর জীপে ৪ জন ও ট্রাকে ১ জন ছিলেন। বাসের পর্যটকদের অধিকাংশই এনহুই, সাংহাই, সানডনং এবং হেবেই অঞ্চলের বাসিন্দা।
শনিবার স্থানীয় সময় ৪.২৫ মিনিটে চীনের নিমো কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা মৃতদেহ ও বাসটি উদ্ধারে কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





