আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন তুরস্কের বর্তমান প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগান। আগামী মাসের এই প্রেসিডেন্ট নির্বাচনে একেপি পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরদোগান। মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।
মঙ্গলবার রাজধানী আঙ্কারায় দলের নির্বাহী কমিটির এক সভায় তার এ প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি ব্যাপক করতালির মাধ্যমে গৃহীত হয়।
২০০৩ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এরদোগান এবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন।
তুরস্কের একেপি পার্টি টানা ছয়টি নির্বাচনে জয়লাভ করেছে। এর মধ্যে জাতীয় নির্বাচন ছাড়াও স্থানীয় নির্বাচনও রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেন এরদোগান। সূত্র: বিবিসি
ঢাকা, ০১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





