সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রখ্যাত মার্কিন পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং। আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী খ্যাত হকিং সোমবার ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে এ আহ্বান জানান।
নিবন্ধে হকিং বলেন, "সিরিয়ায় আজ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বোমা, রাসায়নিক ও অন্যান্য অস্ত্রের ব্যবহার হতে দেখছি। বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক সমঝোতার পথ ছেড়ে এ পথ ধরার ফলেই আজ সেখানে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে। সেখানে শিশুদেরকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।"
সিরিয়া আজ নিশ্চিহ্ন হতে চলেছে। অথচ দূর থেকে বিশ্ব তা নীরবে দেখে যাচ্ছে। তিনি প্রশ্ন করে বলেন, "কোথায় আমাদের আবেগধর্মী বুদ্ধিমত্তা, সম্মিলিত ন্যায়বিচারের চেতনা আজ কোথায়?"
বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে স্টিফেন হকিং বলেন, "ব্শ্বিবাসীকে আজ একত্রিত হয়ে সিরিয়ার শিশুদেরকে রক্ষায় এগিয়ে আসতে হবে।"
উল্লেখ্য, দীর্ঘদিনের স্বৈর ও সামরিকতন্ত্র থেকে বেরিয়ে আসতে আরব বসন্তের দোলা লাগে সিরিয়াতেও। ২০১১ সালের ১৫ মার্চ থেকে মূলত শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। এপ্রিল থেকে ব্যাপক আকার ধারণ করে বিক্ষোভ। বিক্ষোভ দমনে আসাদ সরকার সামরিক বাহিনী মোতায়েন করলে শুরু হয় সশস্ত্র বিদ্রোহ। সেই থেকে চলছে রক্তক্ষয়ী সংঘাত। সংঘাতে গত সেপ্টেম্বর পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক লাখ ২০ হাজার লোক। এ ছাড়া, বাড়িঘর ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হয়েছেন প্রায় ২৫ লাখ সাধারণ মানুষ। সূত্র: ওয়াশিংটন পোস্ট
[b]ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ [/b]
আন্তর্জাতিক
সিরিয়ার শিশুদের রক্ষায় এগিয়ে আসুন: হকিং
সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রখ্যাত মার্কিন পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং। আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী খ্যাত হকিং সোমবার ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে এ আহ্বান জানান।





