লিবিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের সাথে সংশ্লিষ্ট একটি মিলিশিয়া জোট প্রতিপক্ষের কাছ থেকে ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে।
বিমান বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার পর টার্মিনাল ভবনের বাইরে বিমানের ওপরে উঠে কয়েকজন বন্দুকধারী বিজয়োল্লাস করছে এমন একটি ছবি ইন্টারনেটে প্রকাশ করেছে ওই জোট।
মিলিশিয়ারা দাবী করেছে, তাদের ওপর চালানো বিমান হামলার মধ্যেই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে তারা। ত্রিপোলি থেকে বিবিসি’র সংবাদদাতা জানাচ্ছেন শহরের বাইরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
মিলিশিয়া এলায়েন্স নামের ঐ অন্য আরেকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করে তারা ত্রিপোলির বিমান বন্দরের নিয়ন্ত্রণ নেয়।
ইসলামিস্ট মিলিটেন্টস ও মিলিশিয়া ফ্রম দি সিটি অফ মিস্ত্রাটা নামের দু’টো সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে মিলিশিয়া এলায়েন্স।
গত মাসে বিমান বন্দরে জঙ্গি গোষ্ঠীদের মধ্যে সংঘর্ষের পর থেকে এক মাসেরও বেশি সময় ধরে বিমান বন্দরটি বন্ধ রয়েছে।
বিদ্রোহী যে পক্ষের সাথে তারা লড়াই করেছে ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলনের সময় সেই গোষ্ঠীটির উত্থান ঘটেছিল।
তবে, মিলিশিয়া এলায়েন্স-এর একজন মুখপাত্র দাবী করেছে যে, মিশর ও সংযুক্ত আরব আমিরাত তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এই সপ্তাহে দ্বিতীয় বারের মতন তাদের উপরে বিমান হামলা করেছে।
বিক্ষোভ, অসন্তোষ ও সহিংসতায় জুলাই ও অগাস্ট মাসেই দেশটিতে অন্তত কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া সহিংসতা থেকে বাঁচতে আরো হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে। সূত্র: বিবিসি।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





