ভারতের মুর্শিদাবাদে তৃণমূলের রাজনৈতিক সভা। আর এ সভায় নাইন এম এম পিস্তল নিয়ে নাচতে নাচতে যোগ দেয় কর্মীরা।
আজ সোমবার কান্দি পৌরসভার সামনে হ্যালি ফক্স মাঠে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর সভা। কান্দি শহরের ১০ নম্বর ওয়ার্ড থেকে বেলা ১২টা নাগাদ মিছিল বার হয়। সভায় যাওয়ার পথে মিছিলে তিন-চার যুবককে নাইন এম এম পিস্তল নিয়ে নাচতে দেখা যায়।
ক্যামেরায় ধরা পড়ায় পিস্তলগুলি লুকিয়ে ফেলে ওই যুবকেরা। এ নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সূত্র: এবিপি আনন্দ।
ইআর





