ইসরাইলের সেনাবাহিনী সারা রাতে গাজা উপত্যকার ১৬০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। বুধবার ইসারাইলের একজন সেনা কর্মকতা এ তথ্য জানান।

অভিযান সম্পর্কে জেনারেল মোতি আলমুজ মিলিটারি রেডিও'কে বলেন, "রাতে আইডিএফ (সেনাবাহিনী) গাজা উপত্যকার প্রায় ১৬০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত দুই দিনে আমারা প্রায় ৪৩০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছি।"

তিনি আরো বলেন, গতরাতে ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল ১২০টি গোপন রকেটলাঞ্চার, হামাসের ১০টি নিয়ন্ত্রণ কেন্দ্র। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে দুইটি বাড়ি এবং অনেকগুলো সুড়ঙ্গ ছিল।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে ২৫ ফিলিস্তিনি নিহত এবং ৭০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ নারী ও ৩ শিশু রয়েছে।

আত্মরক্ষার কথা বলে গত কয়েকদিন ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। হামলার জবাবে রকেট নিক্ষেপ করেছে হামাস। ফিলিস্তিনের এই সংগঠনটি বলছে, ইসরাইলের আচরণের কারণে এখন থেকে প্রত্যেক ইসরাইলী নাগরিক হামাসের হামলার লক্ষ্যবস্তু। সূত্র: এএফপি, বিবিসি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই

 

 

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই