চীনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হুনআন প্রদেশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় ভোর ৩টায় দাহ্য তরল পদার্থ বহনকারী একটি লরি দূরপাল্লার বাসের পেছনে ধাক্কা দিলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়।
অগুন নেভাতে দমকল কর্মীদের প্রায় ৫ ঘন্টা লেগে যায়। দুর্ঘটনায় ৫টি গাড়ি সম্পৃক্ত ছিল।
দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে বারবার ঐ এলাকায় দুর্ঘটনা ঘটছে। এ কারণে স্থানীয়রা ক্ষুব্ধ। শনিবারের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি পুলিশি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: বিবিসি।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) টিআই





