মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের জন্য ইরানের সঙ্গে জোট বাধার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘নিউ চ্যালেঞ্জেস অ্যান্ড থ্রেটস ইস্যুজ’ বিভাগের পরিচালক আলিয়া রোগাচেভ এ আগ্রহ দেখিয়েছেন।

তিনি বলেছেন, “সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আমরা সবার আগে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে জোট করতে পারি। ইরানের সঙ্গে এ সহযোগিতার মূল লক্ষ্যবস্তু হতে পারে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল এবং এটাই হওয়া উচিত।”

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত ১৪ জুলাই বলেছিলেন, ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়ে গেলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ে বৃহত্তর জোট গঠনের পথ পরিষ্কার হবে। তিনি জোট গঠনের পথে যেসব বাধা ছিল তাকে কৃত্রিম বলেও মন্তব্য করেছিলেন। সূত্র:আইআরআইবি

জেডআই