জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (০২ মার্চ) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সংসদ অধিবেশন, করোনাকালীন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের আইন, কোভিড ভ্যাকসিনের বর্তমান অবস্থা, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নরওয়ে বাংলাদেশের অনেক পুরনো বন্ধু এবং নরওয়ের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। এ সময় ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এমবি





