ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ফিলিস্তিনে হামাসের ওপর হামলা আরও জোরদার করার অঙ্গীকার করেছেন। নিজের প্রতিরক্ষা প্রধানের সাথে আলোচনা করার পর তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতানিয়াহু বলেন, ইসরাইলে রকেট হামলা করার কারণে ফিলিস্তিনিদের 'চরম মূল্য দিতে হবে'।

মঙ্গলবার রাতে ইসরাইলের সেনরা গাজা উপত্যকায় রাতভর হামলা চালায়। এই হামলার জবাবে বুধবার হামাস ইসরাইলের ভূখণ্ডে ৪৫টি রকেট নিক্ষেপ করে।

ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলের নৃশংস হামলায় সম্প্রতি ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অর্ধেক হলেন বেসামরিক নাগরিক। এই বেসামরিক লোকদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

হামাস হুশিয়ারি উচ্চরণ করে বলেছে, ইসরাইলের প্রত্যেক নাগরিক তাদের আক্রমণের লক্ষ্যবস্তু। সূত্র: বিবিসি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // টিআই