রাজধানীর মিটফোর্ড হাসপাতালের আমির মার্কেটে কয়েকটি ‘ভুয়া’ ওষুধ কারখানায় অভিযান চলছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, বুধবার সকাল থেকে ওই মার্কেটের ওষুধ কারখানায় অভিযান চালিয়ে ভুয়া এসিআই, বেক্সিমকো ও স্কয়ারসহ আরও কয়েকটি কোম্পানির ওষুধ পাওয়া গেছে।
অভিযান শেষে কারখানাতেই ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





