মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি বলেছেন, দু'দেশের সম্পর্ক দৃঢ় করতে ট্রাম্পের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে চান তিনি।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার পরপরই অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় মোদি বলেন, ভারত-মার্কিন সম্পর্ক, বোঝাপড়া দাঁড়িয়ে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর, যার অংশীদার উভয় দেশই।
এদিকে মাইক্রোব্লগ সাইট টুইটারে নরেন্দ্র মোদি জানান, ডোনাল্ড ট্রাম্পের আমলে ভারত-মার্কিন সম্পর্কের আরও উন্নতির আশা করছেন তিনি৷
জারিফ





