যুদ্ধের জন্য সেনাবাহিনীকে সার্বিক দিক দিয়ে প্রস্তুত থাকতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
গতকাল শুক্রবার দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে এ আদেশ দেন তিনি।
কর্মকর্তাদের সাথে বৈঠকে শি জিনপিং বলেন, চীন বর্তমানে ভয়ানক ঝুঁকি এবং চ্যালেঞ্জের মুখোমুখির অবস্থান করছে। এ অবস্থায় সেনাবাহিনীকে অবশ্যই দেশের নিরাপত্তা এবং উন্নতির জন্য কাজ করতে হবে।
শি জিনপিং (পাশাপাশি মিলিটারি কমিশনের চেয়ারম্যান) বলেন, সেনাবাহিনীকে নতুন যুগের সকল কৌশল রপ্ত করতে হবে এবং যুদ্ধের যাবতীয় দায় দায়িত্ব বহন করতে হবে।
তিনি বলেন, সারা বিশ্ব এমন পরিবর্তনের দিকে যাচ্ছে যা সে এই শতকে কল্পনাও করে নি। বিশ্বের পাশাপাশি চীনেও এই অগ্রগতিতে টিকে থাকতে হবে। তাই যেকোনো ইমারজেন্সিতে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে এবং যৌথ অপারেশনগুলোতে যোগ্যতা বাড়াতে হবে।
এর আগে গত বুধবার এক বক্তব্যে শি জিনপিং বলেন, চীন এখনো তাইওয়ানের যেকোনো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং স্বাধীনতা প্রতিরোধ করার অধিকার রাখে।
এই বক্তব্যের একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প Asia Reassurance Initiative Act নামে একটি আইনে স্বাক্ষর করে। যাতে লেখা আছে এশিয়া উপকূলে দ্বীপগুলোর স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে।
দ্বীপ রাজ্য তাইওয়ানকে অনেক দিন ধরে নিয়ন্ত্রণ করে আসছে চীন। এর আগেও তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বাকবিতন্ডা চলে আসছে। সর্বশেষ ট্রাম্পের আইন করার মাধ্যমে এ উপকূলে আরও উত্তেজনা বাড়ছে। যার জন্য চীন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন।
জেড





