সৌদি যুবরাজের মোটর শোভাযাত্রায় রাইফেল নিয়ে হামলা চালিয়েছে ডাকাত দল। ডাকাতেরা এ সময় গাড়িতে থাকা নগদ ৩ লাখ ৩৫ হাজার ডলার ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও তারা নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে রবিবার রাতে। খবর এনডিটিভির।

ফ্রান্সের পুলিশ সোমবার জানিয়েছে, প্যারিসের উত্তরাঞ্চলে সৌদি দূতাবাস থেকে মোটর শোভাযাত্রাটি লে বুর্জেত বিমানবিন্দরের দিকে যাচ্ছিল। পথে একদল ডাকাত কালাশনিকভ রাইফেল নিয়ে আক্রমণ করে।

শোভাযাত্রার যে গাড়িটিতে আক্রমণ করা হয় এটি একটি সরবরাহকারী গাড়ি। ডাকাতেরা গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে এই গাড়িটিকে পুড়ানো অবস্থায় পাওয়া যায়। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানিয়েছে, এই ঘটনা একেবারেই অনভিপ্রেত। ডাকাত দল খুবই সুসজ্জিত ছিল। সূত্র: এনডিটিভি

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ