বড় আকারের ‘গাইডেড রকেট ব্যবস্থা’র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।  

দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন ‘গাইডেড রকেট’ ব্যবস্থার পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন বলে আজ (০১ জুলাই) বৃহস্পতিবার উত্তর কোরিয়া ঘোষণা করেছে।

পিয়ংইয়ং বলেছে, এর ফলে দক্ষিণ কোরিয়া এবং কোরীয় উপদ্বীপে মোতায়েন মার্কিন সেনাদের ওপর আঘাত হানার ক্ষমতা শক্তিশালী হয়েছে।

উত্তর কোরিয়া বলেছে, তাদের এই নয়া রকেট ব্যবস্থার পরীক্ষা গতকাল (৩১ জুলাই) বুধবার সম্পন্ন হয়েছে। অথচ গতকাল দক্ষিণ কোরিয়া খবর দিয়েছিল, উত্তর কোরিয়া দু’টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পতিত হয়েছে।

গতকাল দক্ষিণ কোরিয়া জানিয়েছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

এখন দক্ষিণ কোরিয়া বড় আকারের রকেট ব্যবস্থাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভেবে ভুল করেছে নাকি ওই দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার রকেট ব্যবস্থা পরীক্ষার অংশ ছিল তা জানা যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া বহুমুখী উৎক্ষেপণ যন্ত্র থেকে যেসব রকেট পরীক্ষা চালিয়েছে সেগুলো তুলনামূলক বেশি উচ্চতায় ওঠার পাশাপাশি বেশি পথ পাড়ি দিচ্ছে। এ কারণে কখনো কখনো এসব রকেটকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভেবে ভুল করছে বহির্বিশ্ব।

বুধবার (৩১ জুলাই) নয়া রকেট ব্যবস্থার পরীক্ষা পর্যবেক্ষণ করার পর উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, এই অস্ত্র যাদেরকে আঘাত করবে তারা অনিবার্য দুর্গতির মধ্যে পড়বে। এই রকেট ব্যবস্থা উত্তর কোরিয়ার জন্য উল্লেখযোগ্য কৌশলগত সাফল্য বলেও বর্ণনা করেছেন তিনি।

এমবি