জাপানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।
মার্কিন সরকার বলছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে দিন দিন পরমাণু হুমকি বেড়ে চলার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ কোটি ৩৩ লাখ ডলার মূল্যের এসএম-৩ ব্লক ২ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির অনুমতি দিয়েছে সরকার।
গতকাল (মঙ্গলবার) এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন দেয়ার জন্য ট্রাম্প প্রশাসন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, জাপানকে দেয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে চারটি এম কে-২৯ মিসাইল ক্যানিস্টার’সহ প্রয়োজনীয় প্রযুক্তি ও কৌশলগত সেবা থাকবে। এসব ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার কিংবা ভূমি থেকে ছোঁড়া যাবে।
কিছুদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সফর করেছেন। এরপরই দেশটির কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির সিদ্ধান্ত নিল মার্কিন সরকার।
এমবি





