ভারতের ওড়িশ্যার সাম্বালপুর জেলায় নৌকা ডুবে ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আছে নয় জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
নৌকাটিতে ৯০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। সারারাত উদ্ধার আভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীরা একটি পিকনিক থেকে ফেরার পথে হিরাকাদ জলাধারের একপার থেকে অন্যপারে যাওয়ার জন্য নৌকায় উঠেছিল। সেখানে আতিরিক্ত যাত্রীর বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার হওয়াদের জন্য বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছেন ওড়িশ্যার মুখ্যমন্ত্রী নভীন পত্নীক।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]