ডেনমার্কে কোরআন পুড়িয়েছে ইসলাম বিরোধী কট্টর ডানপন্থীরা। শুক্রবার রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের কাছে তুরস্কের দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।

রাশমুস পালুদান নামের ডানপন্থী ওই অ্যাক্টিভিস্ট ডেনমার্ক ও সুইডেনের যৌথ নাগরিক। শুক্রবার ওই ডানপন্থী সমর্থক তুর্কি দূতাবাসের সামনে দাড়িয় স্লোগান দেন। এসময় কুরআন পুড়িয়ে সুইডেন ন্যাটোর সদস্যপদ না পাওয়া পর্যন্ত প্রতি শুক্রবার বিক্ষোভ করবেন বলে ঘোষণা দেন।

এর আগে গেল ২১ জানুয়ারি সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আঙ্কারা। বাতিল করে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর পূর্ব নির্ধারিত একটি সফর। ন্যাটো সদস্য হতে সুইডেনকে কোনোভাবেই সমর্থন করবে না বলে জানিয়ে দেয় আঙ্কারা।

সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডও ন্যাটো জোটের সদস্য হওয়ার জন্য চেষ্টা করছে। ন্যাটোর সদস্য হওয়ার জন্য তুরস্কে সমর্থন অপরিহার্য। তবে এই দুই দেশ কুর্দি মিলিশিয়াদের সহায়তা দিচ্ছে এমন অভিযোগে ন্যাটো সদস্য হওয়ার বিরোধীতা করে তুরস্ক।

এ ঘটানর পর ডেনমার্কের রাষ্ট্রদূতকে তলব করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তুস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন উস্কানি এবং বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে জোর দাবি জানায় আঙ্কারা। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়। এসময় ডেনমার্কে আচরণ অগ্রহণযোগ্য বলেও জানায় আঙ্কারা।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এমন ঘটানায় ইউরোপে বাস করা লক্ষ লক্ষ মুসলমান নিরাপত্তাহীনতায় থাকবে। এসব ইসলামভীতি দ্রুত বন্ধের দাবিও জানানো হয়।

এইচএম