ইসরাইল ও পূর্ব জেরুজালেমে খ্রিস্টান স্কুলগুলো বন্ধ রাখার হুমকি দেয়া হয়েছে।
সরকারের সাথে আর্থিক বিরোধের জের ধরে মঙ্গলবার নতুন একাডেমিক বর্ষ শুরুর প্রাক্কালে এ হুমকি দেয়া হয়।
ইসরাইল ও পূর্ব জেরুজালেমে ৪৫টি খ্রিষ্টান স্কুলে প্রায় ৩৩ হাজার ছাত্র ও তিন হাজার শিক্ষক রয়েছে।
স্কুলসমূহ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কাস্টডি অব দ্য হোলি ল্যান্ডের পরিচালক আবদেল মাসিহ ফাহিম সোমবার বলেন, ইসরাইলের অন্যান্য স্কুলের সাথে যেমন করা হয় তেমন সম-আচরণের দাবিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সাধারণত এসব স্কুল সরকারের কাছ থেকে ৬৫ শতাংশ বাজেট পায়।বাকীটা অভিভাবক দিয়ে থাকে। কিন্তু দুবছর আগে এ হার ৩৪ শতাংশে নামিয়ে আনা হয়।এতে করে অভিভাবকদের ওপর চাপ তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষ পূর্বের ৬৫ শতাংশ বাজেট তাদের দেয়ার জন্যে সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।
ইসরাইলের সরকারি হিসেব মতে, ইসরাইলে এক লাখ ৬০ হাজার ও পূর্ব জেরুজালেমে ১৪ হাজার খ্রিস্ট্রান বাস করে।
জেডআই





