বাংলাদেশী হিন্দু অধিবাসীদের ভারতে পাকা বাসস্থান দেয়ার আশ্বাস নরেন্দ্র মোদীর। ক্ষমতায় এলে বাংলাদেশী উদবাস্তু ক্যাম্প সরিয়ে দেয়ারও আশ্বাসও দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
অসমের রামনগরে মোদী একটি প্রকাশ্য জনসভায় বলেন, "আমরা ক্ষমতায় এলেই বাংলাদেশী হিন্দু অধিবাসীদের ক্যাম্পগুলি সরিয়ে তাদের জন্য পাকা ঠিকানার ব্যবস্থা করা হবে।"
মোদী আরও বলেন, "অন্য দেশে নির্যাতনের শিকার হওয়া হিন্দুদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে।" ভারতই তাদের ঠিকানা বলে মন্তব্য করেন মোদী। পাশাপাশি তার আরও অভিযোগ, বর্তমান সরকার তাদের সমস্যা আরও বাড়িয়ে যাচ্ছে। শুধুমাত্র অসম বাংলাদেশীদের সবটা দেখবে, তেমনটা চাইছেন না মোদী। তিনি চান গোটা দেশ বাংলাদেশীদের থাকা খাওয়ার ভার নেবে।
পাকিস্তান থেকে আসা হিন্দু অধিবাসীদের বিভিন্ন রাজ্যে ব্যবস্থা করে দিয়েছিলেন অটল বিহারি বাজপায়ি। বাজপায়িয়ের মতো বাংলাদেশী অধিবাসীদের মন ছুঁতে চাইলেন মোদীও। তবে শুধু বাংলাদেশী হিন্দুদের কথা বলে বিজেপির হিন্দুত্ববাদী মানসিকতাকে আরও উস্কে দিলেন বলে মোদীর সমালোচনা করেছে রাজনৈতিক মহল। সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
হিন্দু বাংলাদেশী আধিবাসীদের ভারতে থাকা খাওয়ার আশ্বাস নরেন্দ্র মোদীর
বাংলাদেশী হিন্দু অধিবাসীদের ভারতে পাকা বাসস্থান দেয়ার আশ্বাস নরেন্দ্র মোদীর। ক্ষমতায় এলে বাংলাদেশী উদবাস্তু ক্যাম্প সরিয়ে দেয়ারও আশ্বাসও দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। অসমের রামনগরে মোদী একটি প্রকাশ্য জনসভায় বলেন, "আমরা ক্ষমতায় এলেই বাংলাদেশী হিন্দু অধিবাসীদের ক্যাম্পগুলি সরিয়ে তাদের জন্য পাকা ঠিকানার ব্যবস্থা করা হবে।"
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।
















