ভারতের মনিপুর রাজ্যে ৭৭ বছর বয়স্ক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বিয়ে করেছেন ২৪ বছর বয়স্কা এক নার্সিং গ্রাজুয়েটকে। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, বাংলাদেশের এক মন্ত্রী তার চেয়ে ৩৮ বছরের কম বয়সী নারীকে বিয়ে করার তিন মাসের মধ্যে এই ঘটনাটি ঘটল।

শুক্রবার রাজধানী ইম্ফলের ইভানজেলিক ব্যাপ্টিস্ট চার্চে মন্ত্রী ফুঙজাথাঙ টনসিংর এই বিয়ে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং এবং অন্য পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মন্ত্রীর এটা দ্বিতীয় বিয়ে।
পাত্রীর নাম থাঙ্গগাইসং। মন্ত্রীর চেয়ে তার বয়স ৫৩ বছর কম। চৌরাচান্দাপুর জেলায় তার বাড়ি।
ওই এলাকার এক বাসিন্দা জানান, মন্ত্রীর সব সন্তান রাজ্যের বাইরে থাকায় তার পরিচর্যার জন্য কারো সাহায্য দরকার হয়ে পড়েছিল।
বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক (৬৭) গত নভেম্বরে ২৯ বছর বয়স্কা হনুফা আখতার রিক্তাকে বিয়ে করেন। এটা ছিল মুজিবুল হকের প্রথম বিয়ে।
ইআর