পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি ভোটকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি (ইসলামিক স্টেট) আইএস।

আইএস এর মুখপাত্র আমাক নিউজ এজন্সির মাধ্যমে এই দায় স্বীকার করেন তারা ।

২৬০ নম্বর এই ভোটকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় ৩৫ জন। যার মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যমে।

নিহতদের মধ্যে ৫ জন পুলিশ ও ৩ শিশু রয়েছে। হামলায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

কোয়েটার প্রশাসনের মুখপাত্র হাশেম গিলযাই সংবাদ সংস্থা এএফপিকে জানান, হামলাকারী ভোটকেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করতে চাইলে পুলিশ তাকে চ্যালেঞ্জ করে এবং থামতে বলে। ঠিক তখনই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে দেয়।

সকালে ভোটগ্রহণ শুরুর পর এই প্রথম কোনো হামলার ঘটনা ঘটল। এর আগে অবশ্য দুই দলের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুলিতে পিটিআইয়ের এক কর্মী নিহত হয়েছে।

জেড