টানা ৬ ঘন্টা অভিযান চালিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪ শতাধিক অবৈধ অভিবাসীদের আটক করেছে দেশটির পুলিশ।

রাজধানী কুয়ালালামপুর বুকিত বিনতাং জালান আলোতে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। এ অভিযানে ৪৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

ন্যাশনাল রেজিস্ট্রেশন বিভাগ, ডিবিকেএল, জেনারেল অপারেশন সোর্স ও মালয়েশিয়ার কোম্পানি কমিশনের যৌথ স্বমন্বয়ে বিভিন্ন সংস্থার মোট ২৬৭ জন কর্মকর্তা অংশ গ্রহনে এ অভিযান চলে।

অভিবাসন বিভাগের মহা পরিচালক দাতুক সেরী মোস্তফা আলী জানিয়েছেন,মোট ৯১৫ জন বিদেশীকে চেক করা হয়েছে। আটককৃতরা বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, ওমান ও অন্যান্য দেশের নাগরিক। তবে ঠিক কতো জন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেছেন,"যৌথ এ অভিযানের সময় ৪৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে । এদের মধ্যে ৩৮৯ জন পুরুষ, ৪৭ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। পরবর্তী তদন্তের জন্য তাদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে প্রেরণ করা হয়েছে।,,

আটককৃতদের মধ্যে সর্বনিম্ন মাত্র চারদিন বয়সী ও সর্বোচ্চ ৫০ বছর বয়সী নাগরিক বলে জানা গেছে।

জেড