সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হতে নাম নিবন্ধন করিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশটির জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-লাহাম সোমবার এ কথা জানিয়েছেন।
নাম নিবন্ধন করার জন্য বাশার আসাদ জাতীয় সংসদে একটি চিঠি পাঠিয়েছেন যাতে বলা হয়েছে- “আমি নাগরিক বাশার হাফেজ আল-আসাদ দেশের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রার্থী হতে ইচ্ছা পোষণ করছি।”
প্রেসিডেন্ট আসাদের এ চিঠি জাতীয় সংসদে পড়ে শোনান স্পিকার লাহাম। এ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য ছয়জন প্রার্থী নাম ঘোষণা করেছেন।
আগামী ৩ জুন সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে- এ নির্বাচনে বাশার আসাদ প্রার্থী বিজয়ী হবেন।
সিরিয়ায় তিন বছরের সহিংসতায় নিহত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ। বাশার আল-আসাদের প্রেসিডেন্ট পদের মেয়ার শেষ হবে আগামী ১৭ জুলাই।
২০০০ সালে বাবা হাফেজ আল-আসাদের মৃত্যুর পর বাশার আল-আসাদ প্রেসিডেন্ট হন। ২০০০ এবং ২০০৭ সালে দেশের দায়িত্ব পালন করতে ন্যাশনাল ইলেক্টোরেট তার জন্য প্রেসিডেন্ট পদ নিশ্চিত করে। তবে, দেশের সংবিধান সংশোধনের পর বহু প্রার্থীর অংশগ্রহণে এবারই তিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আসাদের
সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হতে নাম নিবন্ধন করিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশটির জাতীয় সংসদের স্পিকার মুহাম্মাদ আল-লাহাম সোমবার





