নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্থান পেতে পারেন আরও ২৫ জন মন্ত্রী। এরকই গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। অবশ্য নতুন সরকার যাত্রার শুরু থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তা শুরু করে মোদি সরকার। গুঞ্জন শুরু হয়েছে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন আরো ২৫ জন নতুন মুখ। জোরালো হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়র ঠাঁই হতে পারে মন্ত্রিসভায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধারণা করা হচ্ছিল মন্ত্রিসভায় তরুণ সদস্য হিসেবে জায়গা পেতে পারেন স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয়। কিন্তু শপথ গ্রহণের দিন দেখা যায়, মোদী ঘনিষ্ঠ স্মৃতি মন্ত্রিসভায় মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতর পেলেও পশ্চিমবঙ্গ থেকে কাউকেই রাখা হয়নি মন্ত্রিসভায়। জায়গা পাননি দার্জিলিং এর প্রবীণ সংসদ সদস্য সুরিন্দর সিং আহলুয়ালিয়াও। এদিকে আমেঠি থেকে ভোটে হেরেও গুরুত্বপূর্ণ দফতর পেয়েছেন স্মৃতি। মন্ত্রিসভার আয়তনও অনেক ছোট করেছেন মোদী। তখন থেকেই আশা করা হচ্ছিল মন্ত্রিসভা সম্প্রসারণের সময় হয়তো জায়গা পেতে পারেন বাবুল। শোনা যাচ্ছে আগামী ৫ জুন শপথ নিতে পারেন নতুন মন্ত্রীরা। [b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]
আন্তর্জাতিক
মোদির মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে আরও ২৫ জনের
নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় স্থান পেতে পারেন আরও ২৫ জন মন্ত্রী। এরকই গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। অবশ্য নতুন সরকার যাত্রার শুরু থেকেই মন্ত্রিসভা সম্প্রসারণের চিন্তা শুরু করে মোদি সরকার। গুঞ্জন শুরু হয়েছে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন আরো ২৫ জন নতুন মুখ।





