সিরিয়ার একটি চেকপেয়েন্টের নিচে সুড়ঙ্গে বিদ্রোহীদের পেঁতে রাখা বোমা বিস্ফোরণে সরকারি বাহিনীর ৩০ জন নিহত হয়েছে।
মঙ্গলবার বিদ্রোহীরা এ তথ্য জানিয়েছে। ইন্টারনেটে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোয়া কুণ্ডুলি পাকিয়ে আকাশের দিকে উঠছে।
যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক দল 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বলেছে, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশের মা'আরাত আন নুমান শহরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন অফিসার রয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট বাশার-আল-আসাদকে উৎখাত করার জন্য বিদ্রোহীরা কয়েক বছর ধরে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তবে সম্প্রতি শক্তিশালী বোমা বিস্ফোরণের যে ঘটনাটি ঘটল, সেটা সচরাচর দেখা যায় না। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৬ মে(টাইমনিউজবিডি) // টিআই।[/b]
আন্তর্জাতিক
সিরিয়ায় বিস্ফোরণে সরকারি বাহিনীর ৩০ জন নিহত
সিরিয়ার একটি চেকপেয়েন্টের নিচে সুড়ঙ্গে বিদ্রোহীদের পেঁতে রাখা বোমা বিস্ফোরণে সরকারি বাহিনীর ৩০ জন নিহত হয়েছে। মঙ্গলবার বিদ্রোহীরা এ তথ্য জানিয়েছে





