সৌদি আরব, লেবানন ও কুয়েতের পাশাপাশি ফিলিস্তিনেও পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হবে সোমবার। তবে দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ প্রস্তাবিত যুদ্ধবিরতি না মানায় গাজার মুসলমানদের ঈদ উদযাপন নিয়ে দারুন সংশয় দেখা দিয়েছে।

গাজা এখন কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সে ক্ষেত্রে সারা বিশ্বের মুসলমানরা ঈদ উদযাপন করতে পারলেও গাজার মুসলমানদের ভাগ্যে সে সুযোগ মনে হয় জুটবে না।

গাজার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং ট্যাংকের গোলা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইল। উপায়হীন হয়ে হামাসও ইসরাইলে রকেট হামলা চালাতে বাধ্য হচ্ছে। সবশেষ খবর অনুযায়ী, হামাসের রকেট ইসরাইলের কিসুফিম, আশকেলোন ও আশদোদ শহরে আঘাত হেনেছে।

নেতানিয়াহু বলেছেন, ইসরাইলের ইহুদি জনগণকে রক্ষার জন্য যা প্রয়োজন তার সবই করবেন তিনি। অন্যদিকে হামাস নেতা খালেদ মাশআল বলেছেন, দখলদারদের সঙ্গে সহাবস্থান করা সম্ভব নয়। সে কারণে ইসরাইলের বিরুদ্ধে হামাসের লড়াই অব্যাহত থাকবে।

ঢাকা,২৮ জুলাই,টাইমনিউজবিডি.কম,কেএ