জার্মানীর অভিবাসীরা তুর্কি রাষ্ট্রপতি এরদোগানের সমর্থনে এক বিশাল সমাবেশে অংশ নেয়। জার্মান গণমাধ্যমগুলো বলেছে, অন্তত ৪০ হাজার মানুষ জড় হয়েছিল এই সমাবেশে।

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগানের নির্দেশে কোলন শহর থেকে এই সমাবেশ বের করা হয়। শনিবার জার্মানের সাংবিধানিক আদালত এরদোগানের ভাষণ প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এই সমাবেশ আয়োজিত হয়। বিষয়টিকে তুরস্কের একটি বড় কূটনৈতিক সফলতা হিসেবে দেখছে সবাই।

জার্মানে প্রায় ৩০ লক্ষের মতো তুর্কি বসবাস করে। তাদের অনেকেই এরদোগানকে সমর্থন দেয়।

তুর্কি বংশোদ্ভুত জার্মান নাগরিক এবং তুরস্কের বর্তমান ক্রীড়া ও যুব মন্ত্রী আকিফ চাগাতায় কিলিচ বলেন, ‘‘জার্মানীতে অনেক তুর্কি বসবাস করেন। তারা গণতন্ত্রের পক্ষে এবং সামরিক অভ্যুত্থানের বিপক্ষে।’’

স্থানীয় বাসিন্দা কেভসের দেমির বলেন, ‘‘অনেকেই বলছে এটা এরদোগানের সমাবেশ। আসলে এটা এরদোগানের নয়, বরং অভ্যুত্থানের প্রতিবাদে সমাবেশ।’’সমাবেশ চলাকালে কোলন শহরে অন্তত: ২৭০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেড