রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন্বিত ভাবে লড়াই করবেন তার দুই প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ ও জন কাসিচ।
টেড ক্রুজ ওরেগন ও নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের প্রাইমারিতে কাসিচকে জয় পেতে সহায়তা করতে নির্বাচনী প্রচারণা করবেন না, আর এর বদলে কাসিচ ইন্ডিয়ানাতে তার প্রতিদ্বন্দ্বিতা করবেন না। প্রতিদ্বন্দ্বীদের এই যৌথ উদ্যোগ গ্রহণের পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বীরা এখন বেপরোয়া হয়ে উঠেছে এবং গাণিতিকভাবে তারা মৃত।
ডোনাল্ড ট্রাম্প ডেলিগেটের সংখ্যায় সবার থেকে এগিয়ে, কিন্তু সরাসরি মনোনয়ন পেতে তাকে ১২৩৭ ডেলিগেটের সমর্থন প্রয়োজন। ট্রাম্প এটি অর্জন করতে ব্যর্থ হলে তাকে ওহিওতে ১৮-২১ জুলাইয়ে অনুষ্ঠিতব্য পার্টি কনভেনশনে ভোটের মুখোমুখি হতে হবে। এবং সেখানে সম্পূর্ণ নতুন প্রার্থীও উঠে আসতে পারে। বিবিসি।
এআই





