জার্মানিতে ট্রেনের যে কক্ষে আফগান কিশোর কুঠার নিয়ে হামলা চালিয়েছে, সে কক্ষে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা পাওয়া গেছে।

জার্মানিতে শরণার্থী আফগান কিশোর কুড়াল ও ছুরি নিয়ে ট্রেনের একটি কক্ষে হামলা চালিয়ে চারজনকে আহত করেছে। এরপর পুলিশের গুলিতে সে নিহত হয়। আহত চারজনই হং কংয়ের বাসিন্দা।

হামলার কিছু সময় পর আইএসের সংবাদসংস্থা আমাক নিউজে দাবি করা হয়েছে, হামলকারী আফগান কিশোর আইএসের সদস্য। আইএসের বিরুদ্ধে সামরিক জোটে অংশ নেওয়ার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে।

তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়নি। জার্মানি কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ওএফ