করোনার হানায় সপ্তাহখানেকের মধ্যেই যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফ্রান্স। মঙ্গলবার ৪৯৯ মৃত্যুর রেকর্ড গড়ে ভয়ঙ্কর একটি দিন পার করেছে তারা। এ নিয়ে টানা তুতীয় দিন ক্রমবর্ধমান মৃত্যুর রেকর্ড গড়লো ফ্রান্স।
করোনার প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহ লকডাউন চলছে ইউরোপের দেশটিতে। তারপরও কমছে না করোনার তাণ্ডব।
তবে, ফ্রান্সে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কারণ, একমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই গণনায় ধরছে ফরাসি সরকার। এর বাইরে মৃতদের হিসাব এখনও পাওয়া যায়নি।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টার ব্যবধানে রোগী বেড়েছে প্রায় ১৭ শতাংশ। দেশটিতে এপর্যন্ত ৫২ হাজার ১২৮ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এমআর





