বাংলাদেশ সফরে আসা নিয়ে শনিবার (৬ জুন)সকালে টুইটারে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের টুইটারে মোদি লিখেছেন, ‘বাংলাদেশে যাচ্ছি। এই সফর দুই জাতির মধ্যে বন্ধন সুদৃঢ় করবে, আমাদের দুই দেশ ও অঞ্চলের জনগণের জন্য সুফল বয়ে আনবে।’
মোদি প্রথমবারের মতো আজ সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকায় আসছেন। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি। তাঁর দুই দিনের সফরকে ঘিরে দুই দেশেই উচ্চাশা সৃষ্টি হয়েছে।
কেএইচ





