কিডনির সমস্যায় ভুগছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ আর সে খবর পেয়ে সুষমা স্বরাজকে কিডনি দিতে এগিয়ে এলেন ভারতের ভোপালের এক ট্রাফিক সার্জেন্ট৷ নাম গৌরব দাঙ্গি৷
গত মঙ্গলবারই কিডনির সমস্যা নিয়ে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয় সুষমা স্বরাজকে৷ দীর্ঘ ২০ বছর ধরে ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি৷ তা থেকেই কিডনির সমস্যা দেখা দেয় তাঁর৷ বিষয়টি নিয়ে আশঙ্কার কিছু না থাকলেও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনের কথা জানান চিকিৎসকরা৷ ৬৪ বছররে এই মন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে ৪ জন চিকিৎসকের একটি বিশেষ দল৷
সুষমাকে কিডনি দিতে আগ্রহী ট্রাফিক সার্জেন্টের বক্তব্য, দেশের স্বার্থেই সুষমাজির সুস্থ থাকা প্রয়োজন৷ আর দুজনের ব্লাড গ্রুপ এক হওয়ায় তাঁর মাথায় এই কিডনি দান করার কথা মাথায় আসে বলে জানান গৌরব দাঙ্গি৷
জেড





