গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশে আরও হামলার হুমকি দিয়েছে আইএস সদস্যরা।

সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েব সাইটে জানানো হয়েছে, মঙ্গলবার এক ভিডিও বার্তায় সিরিয়ার আর-রাক্কায় অবস্থানরত তিন বাংলাদেশি আইএস সদস্য দেশে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে।

এর আগে শুক্রবার রাত নয়টার দিকে চালানো ওই হামলায় ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে শনিবার সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

এমআইএস