শিশু যৌন নিপীড়নকারীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তান সিনেটে স্ট্যান্ডিং কমিটি। এতে করে ১৪ বছরের কম বয়সী শিশুদের অপহরণ, হত্যা ও যৌন নিপীড়নে অভিযুক্তকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করা হবে।
সম্প্রতি দেশটির কাসুর গ্রামে ৬ বছর বয়সী শিশু জয়নব আনসারিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে এই প্রস্তাব পাস করা হলো।
সোমবার সিনেটর রেহমান মালিকের সভাপতিত্বে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এই প্রস্তাব পাসের পক্ষে তাদের রায় জানায়। এ সময় তারা শিশু নিপীড়ন ঘটনাগুলো দ্রুততম সময়ে নথিভুক্ত করতে হোয়াটস অ্যাপ হেল্পলাইন স্থাপনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানায়।
কিভাবে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হবে সে বিষয়ে ১ মাসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার জন্য সিনেটর শাহী সাইদের নেতৃত্বে একটি সাব কমিপি গঠনেরও সুপারিশ করা হয়েছে। কাসুরে পর পর কয়েকটি শিশু নির্যাতনের ঘটনা ঘটলেও এ বিষয়ে কোন সুরাহা হয়নি।
এক্ষেত্রে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন নিহত জয়নবের বাবা মোহাম্মদ আমিন। তিনি সোমবারের অধিবেশনে উপস্থিত হয়ে এই অভিযোগের কথা জানান।
আন্তর্জাতিক
শিশু যৌন নিপীড়নে ফাঁসির বিধান করলো পাকিস্তান