প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ সলোমোন দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭ দশমিক ৬ মাত্রা। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে আগে থেকে কোনো সুনামি সতর্কতা দেওয়া হয়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সলোমোন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারার ৩০০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। এর তীব্রতায় রাজধানীসহ পুরো দ্বীপপুঞ্জ কেঁপে ওঠে। শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার ১০ মিনিট পর ৫ দশমিক ৯ মাত্রার আরও একটি কম্পন রেকর্ড করা হয়।
ভূমিকম্পের পর ‘গ্রিন এলার্ট’ (সবুজ সংকেত) জারি করেছে স্থানীয় প্রশাসন। এ সংকেতের অর্থ হচ্ছে ভূমিকম্পে সামান্য পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। ভূমিকম্পের পর সমুদ্রে বড় বড় উচ্চতায় ঢেউ আঘাত হানছে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
আন্তর্জাতিক
সলোমোন দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার ভূমিকম্প
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ সলোমোন দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল





