প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৯২ হাজার ছাড়িয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, আজ (২৬ সেপ্টেম্বর) রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৯২ হাজার ৯৮৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৩৭৪ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৪৯৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪ হাজার ৪৮৬ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৭০ লাখ ৭৭ হাজার ৪৮৫ জন।
আর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে আজ (২৬ সেপ্টেম্বর) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৯ লাখ ৩ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত মারা গেছে ৯৩ হাজার ৩৭৯ জন।
মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪০৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ১৮ হাজার ৯৯১ জন।
মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৬ হাজার ২৪৩ জন। আক্রান্ত হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৪৩১ জন।
করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মারা গেছে ৪২ হাজার ৬০ জন এবং আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৮১৭ জন।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৫ ও নারী ১১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১২৯ জনে।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১০৬ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





