বিশ্বে বর্তমানে মোট ১৬০ কোটি মুসলমানের বসবাস। আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে ৪৯টি। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার ২৩ শতাংশ হলো মুসলিম।

পিউ রিসার্চ সেন্টারে ফোরাম অন রিলিজিয়ন অ্যান্ড পাবলিক লাইফের ভাষ্যমতে, বিশ্বের দুই তৃতীয়াংশ (৬২ ভাগ) মুসলমানের বাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায়।

অনেকে মনে করতে পারেন, মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকায় সবচেয়ে বেশি মুসলমান বাস করে। বাস্তবে সেখানে বাস করে ৩১৭ মিলিয়ন মুসলমান। অথচ কেবল পাকিস্তান ও ভারতেই বাস করে ৩৪৪ মিলিয়ন মুসলমান। তবে মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলে ঘনত্বের দিক থেকে বেশি মুসলমান বাস করেন। সেখানকার জনসংখ্যার ৯৩ শতাংশ মুসলমান। আর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোট জনসংখ্যার মধ্যে মুসলমান হার ২৪ শতাংশ।

বিশ্বে বর্তমানে মোট দেশের সংখ্যা ২০১টি। এর মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে ৪৯টি। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়ায়।

তবে দেশগুলোর সবকটি জাতিসঙ্ঘ স্বীকৃত নয়। জাতিসঙ্ঘ সদস্যভুক্ত দেশের সংখ্যা ১৯৩টি। এ ছাড়া দুটি রাষ্ট্রকে জাতিসঙ্ঘ পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে।

খ্রিস্টান দেশের সংখ্যা ১৫৭টি। বিশ্বের মোট জনসংখ্যায় খ্রিস্টানদের হার ৩০ শতাংশ। সূত্র: পিউ রিসার্চ

ঢাকা, ০৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ