ভারতের তেলেঙ্গানা রাজ্যে ট্রাক ও অটোর সংঘর্ষে একই পরিবারের নারী ও শিশুসহ মারা গেছেন ১৫ জন। এনডিটিভি তার প্রতিবেদনে জানায়, তেলেঙ্গানা রাজ্যের আদিলাবাদ জেলায় হওয়া এই দুর্ঘটনায় ৫ জন মহিলা ও ৭ জন শিশু মারা গেছে।
স্থানীয় পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে আদিলাবাদের ভাইনসা শহরে ১৮ জন মানুষকে নিয়ে যাচ্ছিল একটি অটো। এ সময় তীব্রগতিতে ছুটে আসা নুড়ি পাথর বোঝাই ট্রাক সরাসরি আটোতে আঘাত হানলে ঘটনাস্থলেই মারা যায় ১৪ জন। হাসপাতালে নেয়ার পথে অপর একজন মারা যায়। অটোতে থাকা অবশিষ্ট ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় আদিলাবাদ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পাশ্ববর্তি নিজামাবাদ জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা সকলে মন্দিরে যাচ্ছিল বলে জানায় আদিলাবাদ পুলিশ।
মৃত্যু হওয়া পরিবারের সদস্যরা মহারাষ্ট্র রাজ্যের নান্দেদ জেলায় বসবাস করত। তারা তেলেঙ্গানা রাজ্যের নিজামুদ্দিন জেলায় ইটের ভাটায় কাজ করত। এনডিটিভি।
এআই





