গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলার প্রতিবাদে সভা করেছেন কলকাতার সাধারণ মানুষ।

অল ইন্ডিয়া ইমপিরিয়ালিস্ট ফোরাম-এর উদ্যোগে মধ্য কলকাতার কলুটোলায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এই প্রতিবাদ সভায় বক্তারা গাজা ভূখণ্ডের উপর ইজরায়েলের হামলার বিরুদ্ধে সরব হন।

তারা বলেন, নিরীহ মানুষের উপর এই হামলা বর্বরোচিত। অবিলম্বে নিরীহ মানুষদের ওপর এই সামরিক মামলা বন্ধ করতে হবে।

প্রতিবাদ সভায় ইজরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে ভারত সরকারের প্রতি দাবি জানানো হয়।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ