মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে সাবেক সেনাপ্রধান আবদুল ফাতাহ আল সিসি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কায়রোতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যখন নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়, তখন কিছু সাংবাদিক ও সরকারি কর্মকর্তাকে করতালিতে ফেটে পড়তে দেখা যায়। অনেককে এ সময় নাচতেও দেখা যায়। গত সপ্তাহে অনুষ্ঠিত এই প্রেসিডেন্ট নির্বাচনে অর্ধেকেরও কম ভোটার অংশ নেয়। তবে নির্বাচনে যে সংখ্যক ভোট পড়েছে, সিসি তার শতকরা ৯৬.৯ ভাগ ভোট পেয়েছেন বলে জানা গেছে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদিন সাবাহি পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ ভোট। জয়লাভ করার পর প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণে আল সিসি দেশকে উন্নয়নের ধারায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। গত বছর জুলাই মাসে মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসিকে উৎখাত করার পর থেকেই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংঘর্ষে জড়ান সাবেক সেনাপ্রধান সিসি। মুসলিম ব্রাদারহুড এই নির্বাচনকে ‘রক্ত-রঞ্জিত নির্বাচন আখ্যা’ দিয়ে বর্জন করেছে। এছাড়া ২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মুবারককে উৎখাত করার আন্দোলনে যোগ দেয়া অনেক উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ আন্দোলনকারীরাও নাগরিক অধিকার হরণ করার অভিযোগ তুলে এই নির্বাচন বর্জন করেছিল। [b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
মিশরের নব্য প্রেসিডেন্ট সিসি
মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলে সাবেক সেনাপ্রধান আবদুল ফাতাহ আল সিসি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। কায়রোতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে যখন নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়, তখন কিছু সাংবাদিক ও সরকারি কর্মকর্তাকে করতালিতে ফেটে পড়তে দেখা যায়
মিশরে হামাস ও বোর্ড অব পিসের বৈঠক, শান্তি আলোচনা কতদূর?
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করেছে হামাস ও বোর্ড অব পিসের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। বৈঠকটি ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে বলে দাবি করা হলেও হামাস নেতারা গাজায় ইসরায়েলের নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এবারের বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে আলাদা করে নজর কেড়েছে মিশর। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ফিফার কাছ থেকে রেকর্ড পরিমাণ আর্থিক প্রণোদনা পাচ্ছে দেশটির ফুটবল ফেডারেশন। বর্তমান পুরস্কার কাঠামো অনুযায়ী মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ) প্রাপ্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার।
মিশরের গোল বাতিলকে ‘ভুল সিদ্ধান্ত’ বলছেন সাবেক রেফারি
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় ম্যাচের পর বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মিশরের ফরোয়ার্ড মোস্তাফা জিকোর ৫৮তম মিনিটের বাতিল হওয়া গোল। অনেকের মতে, ভিএআরের সেই সিদ্ধান্তই মিশরের সম্ভাব্য ঐতিহাসিক জয়কে কেড়ে নিয়েছে।
অস্ট্রেলিয়া ম্যাচের আগে সুখবর পেল মিশর
বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় স্বস্তির খবর শুনেছে মিশর। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আবারও দলের অনুশীলনে ফিরেছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। এতে তার মাঠে নামার সম্ভাবনা জোরালো হয়েছে।
মিশরে ট্রাক-পিকআপের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮
মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।
















