গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেনবাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ।
রোববার বিকেল পৌনে ৩টায়ড্যান ডব্লিউ মজীনা টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবন ঘুরে দেখেন এবং সেখানে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লেখেন।
এসময় তার স্ত্রী গ্রেসি মজীনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩ জুলাই, টাইমনিউজবিডি.কম/একে





