পাকিস্তানের পেশওয়ারে মসজিদে বিষ্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। পেশওয়ার পুলিশ লাইন্স মসজিদে এ হামলায় কমপক্ষে ১৫০ জন আহত হয়েছেন। আরও হতাহতের শঙ্কা প্রকাশ করছে স্থানীয় প্রশাসন। খবর ডন।
এদিকে, পেশওয়ারে বিষ্ফোরণের ঘটনার পর দেশটির রাজধানী ইসলামাবদেও নিরাপত্তা জোরদার করে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে প্রশাসন। ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল ড. আকবর নাসির খান এ তথ্য জানান।
সোমবার মসজিদটিতে কয়েকশো মানুষ একসঙ্গে নামাজ আদায় করিছল। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় আশপাশের কয়েকেটি বিল্ডিংও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তারা। স্থানীয় হাসপাতালের মুখপত্র মোহাম্মদ অসিম জানান, এখন পর্যন্ত কমপক্ষে ১৫০ জন আহত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, বিষ্ফোরণে মসজিদের কিছু অংশ ভেঙ্গে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়রা ধ্বংসস্থুপ থেকে আহতদের উদ্ধারে চেষ্ঠা করছে।
অনলাইনে ছড়িয়ে পড়া অন্য একটি ভিডিওতে দেখা যায়, গোয়ান্দা কর্মকর্তা, বোমা নিষ্ক্রিয়কারীদল এবং আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জায়গাটি ঘিরে রেখেছে। তবে ঠিক কি কারণে এ বিষ্ফোরণ সে ব্যপারে কিছু নিশ্চিত করেনি প্রশাসন। সহিসহতার সঙ্গে জড়িত কোনো গোষ্ঠীও এ দায় স্বীকার করেনি।
বিষ্ফোরণের পর এক টুইট বার্তায় এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন পিটিআই চেয়রাম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেন, ‘এটা আমাদের জন্য দুখঃজনক যে, আমাদের গোয়েন্দা বিভাগ এখনও অতটা শক্তিশালি হতে পারেনি। অব্যাহত সন্ত্রাস বৃদ্ধি খুবই হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
এইচএম





