আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের এক চেকপোস্টে তালেবান হামলায় ৫ আফগান পুলিশ সদস্য নিহত হয়েছেন।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জিয়া দুরানি বলেন, রোববার রাতে কান্দাহারের মাইয়ান্দ প্রদেশে পুলিশের পোশাক পরিহিত হামলাকারীরা এ ঘটনা ঘটায়। হামলার পর সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার দায় স্বীকার করেছেন তালেবান মুখপাত্র কারি উইসুফ আহমাদি।
ইআর





